শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে নিহত আবুল মিয়ার স্বজনদের পাশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ



বালাগঞ্জে মুসলিমাবাদ গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে আপন ভাতিজা মির্জা টিটুর হাতে চাচা মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেৃতৃবন্দ। গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দ নিহতের মুসলিমাবাদস্থ বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, জয়েন্ট সেক্রেটারি হাফিজ নোমান আহমদ ফাহাদ, সিলেট মহানগর শাখার জয়েণ্ট সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দিন, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ নূরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ সাহেদ আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মোর্শেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহসিনুল হক কিবরিয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর উপজেলা শাখার সদর মোহাম্মদ জুনাইদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মির্জা মো. সানির পিতা, স্থানীয় পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া গত রোববার (২৫ অক্টোবর) নিজ বাড়িতে আপন ভাতিজা মির্জা টিটু’র হামলায় নিহত হন। এ ঘটনায় বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!