মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা



ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার কিছু মৌলিক মানবাধিকার সংবিধান অনুযায়ী স্থগিত থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে করা একটি আবেদন সম্পর্কে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে এ ক্ষেত্রে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটিই গুরুত্বপূর্ণ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের (ল ফার্ম) মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট চাওয়ার বিষয়টি তাঁর কোনো কৌশল কি না, তা সরকার খতিয়ে দেখবে।

এদিকে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন বন্ধ করেনি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!