মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

গহরপুর মোরার বাজারে ‘কেয়ার পয়েন্ট চেম্বার এন্ড ফার্মেসী’র ৩য় শাখার উদ্বোধন



​

বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গহরপুর মোরার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘কেয়ার পয়েন্ট চেম্বার এন্ড ফার্মেসী’র ৩য় শাখা।

​মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মোরার বাজারের সাইফ ম্যানশনে এ উপলক্ষে এক দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন জামিয়া গহরপুর সিলেটের শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল হাই উমরপুরী।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অনুভূতি প্রকাশ করেন হযরত শাহ সুলতান সুলতানপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কামরান আহমদ, ডা. মো. জিয়াউল হক রাহেল, ডা. মো. জাফরান আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক এম এ কাদির, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী ও আবু তাহের প্রমূখ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে এলাকার সাধারণ রোগীরা নিজ এলাকাতেই সহজে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।
​জানা গেছে, নতুন এ প্রতিষ্ঠানে নিয়মিত রোগী দেখবেন সিলেটের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মধ্যে রয়েছেন:
​ডা. মো. সানিউল আজিম: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (মেডিসিন বিভাগ, রেসপিরেটরি মেডিসিন), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। (রোগী দেখার সময়: প্রতি রোববার বিকেল ৩টা থেকে রাত ৮টা)।
​ডা. মো. জিয়াউল হক রাহেল: এমবিবিএস, পিজিটি (মেডিসিন), এমআরসিপি (পেসেস-ইউকে), এফসিপিএস (শেষপর্ব-মেডিসিন), মেডিসিন বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। (রোগী দেখার সময়: প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা)।
​ডা. মো. জাফরান আহমদ: এমবিবিএস, পিজিটি (মেডিসিন), হবিগঞ্জ সদর হাসপাতাল; মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। (রোগী দেখার সময়: প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা)।
​ডা. উম্মে রুমানা চৌধুরী: এমবিবিএস, এম.আর.সি.পি.সি.এইচ (পার্ট-২), রেজিস্ট্রার (শিশু বিভাগ), নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল; মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভকালীন পরিচর্যা, প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসায় অভিজ্ঞ। (রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৬টা)।
​এছাড়া প্রতিষ্ঠানটিতে পাইকারি ও খুচরা মূল্যে সব ধরণের দেশি-বিদেশি ওষুধ পাওয়া যাবে। প্রতিটি ওষুধে রয়েছে ৫% মূল্যছাড়। পাশাপাশি ইনসুলিন ও ডায়াবেটিস স্ট্রিপ সরবরাহসহ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। সিরিয়াল ও যেকোনো তথ্যের জন্য যোগাযোগ: ০১৩৪৬-৭৩৫৯৮৪।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!