মঙ্গলবার, ৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট ওসমানী হাসপাতালে ‘অসুস্থ’ বাবর



সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে কারা কর্তৃপক্ষ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার সকাল পৌনে এগারোটায় সিলেট কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজন ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো: আব্দুল জলিল জানান, ‘নিয়মিত চেকআপ এর অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে ‌। তার উন্নত চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসকরা দেখবেন। বাবর এর শারীরিক অবস্থা তাতে মনে হয় না তাকে ঢাকায় নেয়া লাগবে।’

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি-জামায়ত জোট সরকারের এ প্রতিমন্ত্রী সিওমেক হাসপাতালের চিকিৎসক ডা: আবু নাঈম আহমেদ এর অধীনে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!