বালাগঞ্জে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
ইউএনও দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে ও সদস্য সচিব টিএইচও ডাঃ এইচ এম শাহরিয়ার এর সঞ্চালনায় অবহিতকরণএ সভায় অংশ নেন – বালাগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তোফায়েল হোসেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, দেওযান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদ গাজী, সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত দাস, বালাগঞ্জ ইউনিয়ন গ্রাম আদালত সহকারী শাহাবুদ্দিন, যুবনেতা টিপু সুলতান প্রমুখ।
সভায় প্রতিটি ইউনিয়নে সচেতনমুলক মাইকিং, প্রবাস থেকে আসা ব্যক্তিদের তালিকাসহ মার্কস ব্যবহার ও গণজমায়েত হতে বিরত থাকার সিদ্বান্ত নেয়া হয়।






