বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

তাহিরপুরে লকডাউন পরিবারের খোঁজ নিচ্ছে না কেউ



তাহিরপুরে লকডাউন করা পরিবারের খোঁজখবর উপজেলা প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের কেউই না নেয়ায়  অনেকটা অনাহারে-অর্ধাহারে চলছে লকডাউন পরিবারের রাত্রিযাপন। জানা যায়, নববর্ষের দিন তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামে আসেন সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে কর্মরত রেনু মিয়া। সিলেট হাসপাতালে চাকরিরত রেনু মিয়া বাড়িতে আসার সংবাদটি জানতে পেরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নির্দেশনায় স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির রেনু মিয়ার বাড়িতে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারাণ্টাইন মানতে লকডাউন ঘোষণা করেন। তারপর থেকে লকডাউনের সময়সীমা ১৪ দিন পার করতে এ পর্যন্ত এই পরিবার লকডাউনের মধ্যে সময় পার করছে।

এদিকে লকডাউনে থাকা পরিবারের দাবি, লকডাউন ঘোষণার পর থেকে তাদের পরিবারের আর কোন খোঁজ খবর নেননি উপজেলা প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের কেউই।

পরিবারের সদস্য মবিন নুর আহমেদ এ প্রতিবেদককে জানান, একটি পরিবারে ১৪ দিনের খাবারের ব্যাবস্থা নাও থাকতে পারে। তবুও ৯ দিন হল ঘরে যা ছিল তা খেয়েই চলছি। ঘরের খাবার শেষ হওয়ায় আজ রাতে ( বুধবার, ২২ এপ্রিল) আমাদের পরিবারের লোকজন না খেয়েই রাত কাটিয়েছে। চিন্তা করছি প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের কেউই যখন আমাদের কোন খোঁজ খবর নেননি তাই বাধ্য হয়েই লকডাউন ভেঙ্গেই আজকে বাজারে যাব।

এ ব্যাপারে জানতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির মুঠোফোনে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!