
মোঃ আমির আলী
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত অসহায় আমির আলী (৪৫) বাঁচতে চান। ৩ সন্তানের জনক হতদরিদ্র আমির আলীর জিহ্বার কিছু অংশে পচন ধরায় চিকিৎসকরা ইতোমধ্যে ক্যান্সার সনাক্ত করেছেন। বাঁচতে হলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহনের ও পরামর্শ দিয়েছেন।
কয়েকদিন ধরে তিনি জিহ্বা ও গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। কিছু হৃদয়বান মানুষের সহায়তায় প্রাথমিক ভাবে কিছু চিকিৎসা করালেও নিদারুণ যন্ত্রণায় কাতর অসহায় সম্বলহীন আমির আলী বর্তমানে টাকার অভাবে প্রায় বিনা চিকিৎসায় বাড়িতে রয়েছেন।
তাই কোন উপায়ন্তর না দেখে তিনি চিকিৎসার জন্য হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। আমির আলির সাথে যোগাযোগের নাম্বার – ০০৮৮(০)১৭২৯৭৯৩৯১২।




