সোমবার, ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন



এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে।

আর্থিক সম্পদের বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের (অকশন থিওরি) উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য তাঁরা যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের মহাসচিব গুরান হ্যানসন বলেছেন, নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম রীতি আবিষ্কারের জন্য পল আর মিলগ্রম এবং রবার্ট বি উইলসনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তিনি আরও বলেন, তাঁদের আবিষ্কার বিশ্বব্যাপী বিক্রেতা, ক্রেতা এবং করদাতাদের উপকৃত করেছে।

৮৩ বছর বয়স্ক রবার্ট উইলসনের জন্ম ১৯৩৭ সালে এবং ৭২ বছর বয়স্ক পল মিলগ্রমের জন্ম ১৯৪৮ সালে।

১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০১৯ সাল পর্যন্ত ৮৪ জন এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!