মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩১



দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫৫৫ জনের মৃত্যু হলো করোনায়।

গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় সংক্রমিত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩১ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজ মোট ১৩ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!