মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বৃটেনের লাল তালিকা থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ



আগামী ২২শে সেপ্টেম্বর বৃটেনের লাল তালিকা থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ। ২২শে সেপ্টেম্বর লণ্ডনের স্থানীয় সময় ভোর চারটা (বাংলাদেশ সময় সকাল ৯ টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৃটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বৃটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসকে হ্যাশট্যাগ দিয়ে তিনি এক টুইটবার্তায় লেখেন, বাংলাদেশিরা ২২শে সেপ্টেম্বর থেকে বৃটেনে প্রবেশ করলে তাদের দশদিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না।

উল্লেখ্য, রেডলিস্টে থাকা অবস্থায় বাংলাদেশে আটকে পড়া বৃটিশ নাগরিকদের বৃটেনে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক দশদিনের হোটেল কোয়ারেন্টিন করতে হতো। এজন্য তাদেরকে ২২শ’ ৮৫ পাউন্ড গুনতে হতো।

গত ৯ এপ্রিল থেকে বৃটেনের রেড লিস্টে রয়েছে বাংলাদেশ। রেড থাকার কারণে প্রায় ৭ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক ঢাকায় আটকা পড়ে আছেন। রেড লিস্ট থেকে নাম প্রত্যাহার হওয়ায় এখন পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলেও বৃটিশ ট্রাভেলাররা দেশটিতে ঢুকতে পারবেন। উপসর্গ না থাকলে তাদের বৃটেন যাওয়ার আগে ৩ দিনের মধ্যে করোনার পরীক্ষাও করাতে হবে না।

এদিকে, রেড লিস্ট থেকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, তুরস্ক, কেনিয়া, ওমান, মিশর বাদ পড়ছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!