বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সদস্য ও এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি, ওসমানীনগর উপজেলার ময়না বাজার এর প্রতিষ্ঠাতা, আলহাজ্ব ময়না মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পূর্ব লণ্ডনের ব্রিকলেইন জামে মসজিদের মরহুমের নামাজের জানাজা শেষে গার্ডেন অব পিস, চিগুয়েল কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার ময়না বাজার এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব ময়না মিয়া পূর্ব লণ্ডনের বাংলা টাউন এর বাসিন্দা ছিলেন। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২:১৫ মিনিটে রয়েল লণ্ডন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ১ কন্যা সন্তান এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।





