মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

খেলাফত মজলিস পশ্চিম গৌরীপুর শাখা পূণর্গঠন



মঙ্গলবার (২৪ জুন) বাদ আসর আজিজপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় খেলাফত মজলিস পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয় । এতে সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য পুনর্গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আরশাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ ফারুকী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফয়েজ আহমদ।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি হুসাইন আহমদ মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুশ শহীদ, সাংবাদিক আবুল কাশেম অফিক, উপজেলা সেক্রেটারি মাওলানা কবি মীম হুসাইন, সহসেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, মাস্টার মুহিবুল আলম ও উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

শুরা অধিবেশনে নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!