সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন



ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা সদরস্থ এমএ খান অডিটুরিয়ামে গতকাল শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মো. মকবুল মিয়া এবং সাধারণ সম্পাদক কাওছার আহমদ কওছর। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম এ বিষয়ে আলাপকালে জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচনী কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. দুলু মিয়া এবং তুরন মিয়া, সহ সাধারণ সম্পাদক আলী হুসেন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম মাহি, দপ্তর ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া ২টি ওয়ার্ডে ৪জন করে নির্বাচিতরা হলেন, ১নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হয়েছেন নোমান আহমদ, মো. দিলোয়ার হোসেন, মো. রশিদ আলী ও আব্দুল হামিদ। ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা হলেন, রুমন আলী, হেলাল আহমেদ, শাহিদ আলী এবং আল আমিন তালুকদার।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!