সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

নিরাপদ বাংলাদেশ গড়াই লক্ষ্য—তারেক রহমান



ছবি: সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। তিনি বলেন, একজন মায়ের দৃষ্টিতে যে বাংলাদেশ নিরাপদ—যেখানে মানুষ ঘর থেকে বের হয়ে নিশ্চিন্তে ফিরে আসতে পারে—সেই বাংলাদেশই তাদের প্রত্যাশা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশের মানুষ আজ তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানায়।

তিনি আরও বলেন, দেশের বর্তমান বাস্তবতায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। এখন সময় এসেছে সম্মিলিত প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার।

এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!