শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রাজ্জাক আহমেদ রাজার উদ্বোধনে মনিপুর চা বাগানে শুরু হলো মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট



সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মনিপুর চা বাগানে চারদিনব্যাপি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সিলেট – ৩ আসনে বিএনপি’র এমপি পার্থী এম এ মালিকের সহধর্মিণী দিলারা মালিকের অর্থায়নে ও মনিপুর গুডলাক একাদশের উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারী) রাত ৮ ঘটিকায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক রাজ্জাক আহমেদ রাজা।

উদ্বোধনী খেলায় ১ম রাউন্ডে অংশ নেন শতরুপা একাদশ বনাম রাজন একাদশ। উদ্বোধনী ম্যাচে মিনি ফুটবল দল শতরুপা একাদশকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেন জুনিয়র মিনি ফুটবল দল রাজন একাদশ।মনিপুর চা বাগানের মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের প্রশংসা করে উদ্বোধক সাংবাদিক রাজ্জাক আহমেদ রাজা বলেন- যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার অবদান অপরিসীম। এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শামসুদ্দিন আহমেদ, আবুল কাসিম, শাহীন খান, মো আবু জাহের, লেদু মিয়া, নারায়ণ নাইডু, আবদুল মনাফ, শামল রায়, শান্থ মির্ধা, তাপস চন্দ্র কর্মকার, দিপু চন্দ্র কর্মকার, সতুক গোয়ালা, মিকু মির্ধা, পলাশ কর্মকার- প্রমুখ।

আয়োজকরা জানান- চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা নগদ ও রানার্সআপ দলকে ৫ হাজার টাকা নগদ পুরুষ্কার দেওয়া হবে। শীতের তীব্রতার মধ্যে মাঠে টান টান উত্তেজনাপূর্ণ ফুটবল খেলা দর্শকদের বিমোহীত করেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!