বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশের পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল হচ্ছে ওয়াটারমার্কেও



ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যটি। পাশাপাশি পাসপোর্টের ভেতরের পাতার নকশা ও ওয়াটারমার্কেও আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ডিজাইনের পাসপোর্টে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি সংযোজন করা হবে। এছাড়া দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির নানা উপাদান স্থান পাবে নতুন ওয়াটারমার্কে।

সূত্র জানায়, ২০২০ সালের শেষ দিকে আওয়ামী লীগ সরকারের সময় কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি সরিয়ে নেওয়া হয়েছিল। তবে বর্তমান উদ্যোগের মাধ্যমে তা পুনরায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ফিলিস্তিন প্রশ্নে দীর্ঘদিনের অবস্থান এবং জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং গত বছরের ৭ এপ্রিল এ-সংক্রান্ত আদেশও জারি করা হয়। যদিও কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্যান্য ক্ষেত্রে তা পুরোপুরি কার্যকর হয়নি। ফলে এবার বিষয়টি বাস্তবায়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন পাসপোর্টের ওয়াটারমার্কে স্থান পেতে যাচ্ছে বঙ্গভবন, জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, আমবাগান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, বান্দরবানের নীলগিরি এবং নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগরীর ছবি।

এছাড়া বর্তমানে ব্যবহৃত কক্সবাজার সমুদ্রসৈকতে নৌকার যে ছবি রয়েছে, সেটিও পরিবর্তন করা হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে নতুন ডিজাইনে বাদ দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, যমুনা সেতু, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধের ছবি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!