সোমবার, ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

আত্ব-তাকওয়া প্রজেক্ট পরিদর্শনে যুক্তরাজ্য প্রবাসী কর্মকর্তাবৃন্দ: প্রথমবার প্রকল্পস্থল দেখে উচ্ছ্বসিত মেরাজ নানু মিয়া



 

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর)-এ বাস্তবায়নাধীন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র আত্ব-তাকওয়া প্রজেক্ট পরিদর্শন করেছেন যুক্তরাজ্য প্রবাসী কর্মকর্তাবৃন্দ। সোমবার (১ জুন) দুপুরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণভিত্তিক এ বৃহৎ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আত্ব-তাকওয়া প্রজেক্টের ফাউন্ডার ও কোষাধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দুল হক আবু এবং ফাউন্ডার ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী মেরাজ নানু মিয়া। এ সময় উপস্থিত থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান শিফতা, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ ইদ্রিস আলী, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রজেক্টের প্রচার সম্পাদক সাংবাদিক শাহ মো. হেলাল, সাংবাদিক এম এ কাদির প্রমূখ ব্যক্তিবর্গ।
পরিদর্শনের অন্যতম আকর্ষণ ছিলেন আত্ব-তাকওয়া প্রজেক্টের ফাউন্ডার ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিরাজ নানু মিয়া। প্রকল্পের সূচনালগ্ন থেকেই তিনি এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এবারই প্রথম বাংলাদেশে এসে সরাসরি প্রকল্পস্থল পরিদর্শনের সুযোগ পান। প্রকল্পের বাস্তব অগ্রগতি, নির্ধারিত ভূমি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঘুরে দেখে তিনি সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।
এ সময় মিরাজ নানু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে স্বপ্ন হিসেবে লালন করা আত্ব-তাকওয়া প্রজেক্ট আজ বাস্তবতার পথে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। প্রকল্পের বর্তমান অবস্থা দেখে তিনি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতেও তিনি এ প্রকল্পের উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অনুভূতি প্রকাশকালে বক্তারা বলেন, আত্ব-তাকওয়া প্রজেক্ট শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ ও মানবিক সহায়তার সমন্বয়ে একটি সুদূরপ্রসারী জনকল্যাণমূলক উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও আত্ব-তাকওয়া প্রজেক্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের দূরদর্শী চিন্তা, নেতৃত্ব এবং মানবকল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত প্রকল্পের সকল দাতা, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মুক্তারপুর (রুগনপুর)-এ প্রায় ১৫০ শতক ভূমির ওপর বাস্তবায়নাধীন আত্ব-তাকওয়া প্রজেক্টে মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এতিমখানা ও হিফজিয়া মাদরাসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি বালাগঞ্জসহ বৃহত্তর অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে পরিণত হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!