মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার



সিলেটের ফেঞ্চুগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান-এর দিকনির্দেশনায় এসআই দেবজিৎ দাস-এর নেতৃত্বে এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এএসআই বাচ্চু মিয়া, এএসআই অমিয় কান্তি ও এএসআই শফিউল্লাহসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পিটাইটিকর গ্রামের বাসিন্দা, একাধিক মাদক মামলার আসামি উজ্জ্বল আহমদ (৪২)-এর বাড়ি থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উজ্জ্বল আহমদ, ছত্তিশ গ্রামের মো. এনামুল হক এবং ইসলামপুর গ্রামের মাহমদ মিয়াকে গ্রেফতার করা হয়।

এদিকে এসআই কামাল হোসেন-এর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি—পিটাইটিকর গ্রামের আল আমীন এবং ছত্তিশ গ্রামের মো. সামাদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!