রবিবার, ৯ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১



সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হাদী চৌধুরী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, ৮টি বাটন ফোন, ৪টি স্মার্টফোন ও নগদ ১৭ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন ২ নম্বর মাইজগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানের নির্দেশনায় এসআই দেবজিৎ দাসের নেতৃত্বে এসআই এম এম আশরাফুল হক, এসআই রাহুল রায়, এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই বাচ্চু মিয়া, এএসআই লিটন আকন, এএসআই শফিউল্লাহসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে করিমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ চৌধুরীর ছেলে আব্দুল হাদী চৌধুরীর বাড়ি থেকে ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত মালামাল উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক, চুরি-ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য ফেঞ্চুগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!