মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

যুক্তরাষ্ট্রের নীতি বদলের শর্তে হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান



ছবি :সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। তেহরানের অবস্থান, ওয়াশিংটন তাদের নীতি ও সামরিক কর্মকাণ্ডে পরিবর্তন না আনলে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি খুলে দেওয়া হবে না।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পক্ষ থেকে এ বিষয়ে একাধিক শর্ত সামনে আনা হয়েছে। ফলে হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখা দিলেও দ্রুত স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ইরানের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি পুরোপুরি খুলতে যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হবে। পাশাপাশি অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় করার দাবি জানিয়েছে তেহরান।

এ ছাড়া যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ এবং ইরান-ঘনিষ্ঠ আঞ্চলিক গোষ্ঠীগুলোর ওপর হামলা বন্ধের দাবিও রয়েছে। তেহরান বলছে, কেবল সাময়িক কোনো সমঝোতা নয়, যুক্তরাষ্ট্রকে তাদের সামগ্রিক নীতি ও আচরণে পরিবর্তন আনতে হবে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যেও আলোচনা চলছে। সম্ভাব্য নতুন নৌরুট নিয়ে দুই দেশ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। এ নিয়ে একটি খসড়া চুক্তি নিয়েও আলোচনা হয়েছে।

তবে ওমানের সঙ্গে সমঝোতা হলেও সেটিকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য যথেষ্ট মনে করছে না ইরান। তেহরানের বক্তব্য, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজেদের নীতি ও ভূমিকার পরিবর্তন করতে হবে।

এর আগে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল, প্রস্তাবিত ব্যবস্থায় হরমুজ দিয়ে প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখার পরিকল্পনা রয়েছে ইরানের। একই সঙ্গে প্রণালি থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণের সুযোগও চেয়েছে দেশটি।

সম্ভাব্য ইরান-ওমান ব্যবস্থাপনায় হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি বা টোল আরোপের বিষয়টিও আলোচনায় এসেছে। এ ফি কত হতে পারে, তা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন অঙ্কের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি জাহাজের ক্ষেত্রে ইরান কী ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে, তা নিয়েও মতপার্থক্য রয়েছে।

এর মধ্যেই হরমুজ প্রণালির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে একটি জাহাজে হামলার ঘটনায়। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, প্রণালিতে তাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে। তবে ওই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এই ঘটনার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

একদিকে ইরান যুক্তরাষ্ট্রের সামনে একাধিক রাজনৈতিক ও অর্থনৈতিক শর্ত দিয়েছে, অন্যদিকে ওমানের সঙ্গে সমঝোতার আলোচনা এগিয়ে নিচ্ছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, ওমানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের শর্তগুলোই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!