বালাগঞ্জ উপজেলার কলুমা আব্দুল গফুর একাডেমি এন্ড হাই স্কুল’-এ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
১০ আগস্ট প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টি থেকে চলতি বছর মোট ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে। এছাড়া A গ্রেড পেয়েছে ৭ জন, A- (এ মাইনাস) ৬ জন, B গ্রেড ১৪ জন এবং C গ্রেড অর্জন করেছে ১২ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এই অর্জনে শুভকামনা জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের পরিচালক লিটন আহমদ রফু বলেন, প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে আমাদের শিক্ষার্থীরা যে ধারাবাহিক সফলতা অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভালো ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রেখে তারা যেন ভবিষ্যতে সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত হতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। আলো ছড়ানোর এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ।
তিনি আরও বলেন, ২০০৭ সালে আমাদের পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের সাথে যাঁরা দেশ-বিদেশ থেকে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকসহ এলাকাবাসীর প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।



