শনিবার, ২২ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন’র প্রথম অভিষেক অনুষ্ঠিত



সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মুরারিচাঁদ (এমসি) কলেজ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী। সিলেটকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে এ কলেজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যুগে যুগে গুণীজন সৃষ্টিতে অবদান রেখে যাচ্ছে। তিনি আজ শনিবার (২২ আগস্ট) বিকালে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সম্মেলনকক্ষে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন’র প্রথম কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন’র প্রথম কার্যকরি কমিটির সভাপতি ও সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর অরুণ চন্দ্র পাল।

মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন’র প্রথম কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোহাম্মদ সাহিদুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার নাম উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাবেক এই ৩জন অর্থমন্ত্রী এমসি কলেজের কৃতি শিক্ষার্থী ছিলেন। এমসি কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব সমাধানের আশা প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা আশা করি এমসি কলেজ তার ঐতিহ্য ধরে রেখে আগামীদিনে উন্নত লেখাপড়ার পরিবেশে সমুন্নত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর ঋষিকেশ ঘোষ, গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. গিয়াস উদ্দিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক লে. মো. মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব দীপংকর দেব, মোহাম্মদ ফখরুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ বিলাল আহমদ, মোহাম্মদ আবুল খায়ের, আ.ফ.ম সিরাজুল ইসলাম শামীম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবুল কালাম, সাদেক আহমদ সোহেল, গাজী আফরোজ বেগম বীথি, ফাহমিদা নাসরিন রুমি, ফয়সাল মাহমুদ সাকিব খান, আব্দুর রহিম, তাহমিনা আহমেদ তানিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমসি কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!