সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জের আত্বা-তাকওয়া প্রকল্প পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের মানবিক প্রকল্প ‘আত্বা-তাকওয়া’ পরিদর্শন করেছেন বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ প্রকল্পটি পরিদর্শনে এসে চলমান বিভিন্ন উন্নয়ন ও নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের কার্যক্রম ও নির্মাণকাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ।

তিনি দেশ-বিদেশে অবস্থানরত এ মানবিক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে এ প্রকল্প বাস্তবায়নে তাঁর পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন সমাজসেবা কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও প্রকল্পের প্রচার সম্পাদক সাংবাদিক শাহ মো. হেলাল, প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ঠিকাদার মুস্তাকিন আলীসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ইতিমধ্যে ‘আত্বা-তাকওয়া’ প্রকল্পের মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্মাণকাজ এগিয়ে চলছে। প্রকল্পটির আওতায় পর্যায়ক্রমে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও নার্সিংহোমসহ বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!