বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর-বনগাঁও গ্রামের মধ্যবর্তী জান মোহাম্মদ খালের ওপর পুরনো বাঁশের সাঁকো ভেঙ্গে তা পুননির্মাণ করা হয়েছে। ৮০হাজার টাকা ব্যয়ে ৫ প্রবাসীর অর্থায়নে এ পুননির্মাণ কাজ শেষে গতকাল রোববার দোয়া মাহফিলের মাধ্যমে সাঁকোর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান খান, যুক্তরাজ্য প্রবাসী ডা. মোহাম্মদ শরিফ সাত্তার, মোহাম্মদ তোফায়েল সাত্তার, মোস্তাক হোসেন এবং ফ্রান্স প্রবাসী জাকির আহমদ এই ৫ প্রবাসীর অর্থায়নে এবং এলাকাবাসীর প্রদত্ত বাঁশের মাধ্যমে প্রায় ১শ ৩০ফুট দীর্ঘ এ সাঁকো পুননির্মাণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব ও সমাজকর্মী মারুফ আহমদের তত্ত্বাবধানে সাঁকো পুননির্মাণের সমাপনী উপলক্ষে আজ রোববার (০৪ অক্টোবর) বিকাল ২টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য খন্দকার আব্দুর রকিব, সাবেক ইউপি সদস্য মো. চাঁন মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, প্রবীণ মুরুব্বি আখতার আহমদ, আহমদ খান, মাওলানা শামসুল ইসলাম, সমাজকর্মী শাহিন আহমদ, হাবিব খাঁন, মারুফ আহমদ, তজমুল আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী বাঁশের সাঁকোরস্থলে স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।



