রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩



দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৬৮৪ জন রোগী শনাক্ত হয়েছে।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!