বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ইউনিটি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১



 

সিলেটের বালাগঞ্জে ইউনিটি ক্রিকেট ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুরু হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, আগামী ৩১ জানুয়ারি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর পোষ্ট অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা। টুর্ণামেন্টে ট্রিম এন্ট্রির শেষ ২৭ জানুয়ারি। এবং ড্র হবে ২৮ জানুয়ারি। খেলায় প্রথম ও দ্বিতীয় পুরস্কার যথাক্রমে – বিশ হাজার টাকা ও দশ হাজার টাকা। প্রথম পুরুস্কার দাতা ইউনিটি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মাদ এমরানুর রহমান ইমরান। দ্বিতীয় পুরস্কার দাতা হলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দেওয়ান বাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সিরমান উদ্দিন।

এছাড়া খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্ণামেন্ট থাকবে। প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্ণামেন্ট এর পুরস্কার দাতা হলেন ক্লাবের সদস্য কুয়েত প্রবাসী শাহীন আহমদ। টুর্ণামেন্ট মোট ১৬টি টিমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এন্ট্রি ফ্রি ১হাজার টাকা।

উল্লেখ্য, এর আগে ইউনিটি ক্রিকেট ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি বছরব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!