বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নিজ গহরপুর গ্রামের আনছার আলীর বড় ছেলে, গ্রীস প্রবাসী সেলিম আহমদ দেশে ফেরার মাত্র ৩য় দিনে আকস্মিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা ৩০মিনিটে নিজ বাড়িতে আকস্মিক ইন্তেকাল করেন। এর আগে গত শুক্রবার (০৮ মে) তিনি দেশে এসেছিলেন।
এদিকে গ্রীস প্রবাসী সেলিম আহমদের আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা আজ সোমবার (১১ মে) বাদ জোহর স্থানীয় আহমদপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।


