বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জের বেলকোনায় ১৭৫ ফুট আরসিসি সড়কের ঢালাই কাজের উদ্বোধন



সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বেলকোনা গ্রামের ৮নং ওয়ার্ডে ১৭৫ ফুট আরসিসি সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ২টায় বেলকোনা গ্রামের প্রধান সড়ক থেকে মসজিদ পর্যন্ত ১৭৫ ফুট দীর্ঘ সড়কের ঢালাই কাজের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বিশেষ প্রতিনিধি, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হান্নান।এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির নেতা দেলোয়ার হুসাইন, সিরাজ মেম্বার, ইসলাম মেম্বার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়কের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। তারা এলাকার সার্বিক উন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!