সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটে হাম-নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬



ছবি :সংগৃহীত

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জন।

মারা যাওয়া তিন শিশু হলো— সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকার আলী হোসেনের সাত মাস বয়সী ছেলে কামরুল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রত্না চা-বাগান এলাকার রাজনের ১০ মাস বয়সী মেয়ে কৃষ্ণা রাজন এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাকুটা এলাকার মুকিত আহমদের চার মাস বয়সী ছেলে নিহাদ আহমদ। কামরুল ও কৃষ্ণা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহাদ আহমদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৪ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৮২ জন, সিলেটে ১৭৫ জন, হবিগঞ্জে ৫৫ জন (এর মধ্যে দুইজন রুবেলা রোগী) এবং মৌলভীবাজারে ২২ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, নর্থ ইস্ট হাসপাতালে দুইজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে সাতজন, লায়ন্স হাসপাতালে চারজন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি আছেন।

ডা. মাহবুবুল আলম বলেন, হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!