মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে দাখিলে শীর্ষে বোয়ালজুড় মাদরাসা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় শাহ্ মকসুদ শাহ্ মনির উদ্দিন (র.) হাফিজিয়া দাখিল মাদরাসা এবারের দাখিল পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জন করেছে। ফলাফলের দিক থেকে প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। মাদরাসার ২২ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুইজন শিক্ষার্থী এ-প্লাস পেয়েছে।
এ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বোয়ালজুড় মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফয়ছল আহমদ। মাওলানা কারী রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুব আহমদ। নাত পরিবেশন করেন আব্দুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদরাসার সাবেক সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা খলিলুর রহমান, আব্দুর রশিদ, মুজিবুর রহমান, আলমগীর হোসেন, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান খালিছাদার, সহসভাপতি শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক তৌরিছ আলী, সাংবাদিক মো. আব্দুস শহিদ, মাদরাসার ছাত্র সামছুল ইসলাম এবং এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থী মাদিহা আমাতিল্লাহ।

বক্তারা মাদরাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সাফল্যের ধারাবাহিকতায় এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সৈয়দুর রহমান হারুন ও লিলু মিয়া, ছাত্র পরিষদের খালেদ আহমদ খালিছাদার, মুজিবুর রহমান সারওয়ার, শেখ রাহিম আহমদ, সালামিন আহমদ, হাফিজ তানভীর আহমদ ও শুয়াইব আলীসহ আরও অনেকে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!